Thursday, September 24, 2015

পরাশর, ব্যাস, মহাভারত এবং আরো কিছু।

প্রথমেই কিছু গৌড়চন্দ্রিকার দরকার আছে। এই যে আমি নামকরণ টা ঠিক করে করতে পারছিলাম না তাই লেখাটা আটকে ছিল, শেষকালে সিদ্ধিদাতা বুঝি আশীর্বাদ করলেন (ও আজকাল একটু সেবা করছি ওনার, ওনেক কিছু আটকে রয়েছে কিনা। স্বার্থপর ভাবলেও কিছু করার নেই, খুবই কুতঃ মনুষ্য আমি,তায় বামুন পেট না ভরলে গুন গাইতে পারিনা।), নামটা চলে এল ফস্ করে। এবার ২য় কথাটা বলে নি, আমি মশাই খুব সিরিয়াসলি(চাইনিজ নন) সিরিয়াস কথা লিখতে পারবনা।
পরাশর মুনি (পরে এনাকে নিয়ে একটা লেখা লিখব ইচ্ছা রইল, আজ এখন হঠাৎ খুব লঘু হয়ে উঠেছে মন টা, যদিও বৃহৎ পরাশর হোরা শাস্ত্র নিয়ে দু-চার কথা বলব।) হলেন এককথায় মহাভারতের স্রষ্টা। মহাভারতের কথাটা না বলে নিয়ে শাস্ত্রে ঢুকে পড়াটা ঠিক হবেনা।আমি পেত্থমবার মহাভারত পড়ি উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর 'ছেলেদের মহাভারত' (একটা প্রশ্ন থাকতেই পারে!), তখন আমার বয়স ৭ কি ৮ হবে। এর আগে অবশ্য আমার B.R.Chopra মহাশয় মহাভারত দেখিয়েছিলেন, তবু মহাভারত নিয়ে বোধটা, জরাসন্ধ বধ, কীচক বধ, দুঃশাসনের রক্তপান, কর্ণ বধ এই এতগুলো action film আমায় আমার ভগবানের ঠাকুরদাদাই দেখিয়েছিলেন। তো বড় হতে হতে আমি আরো আরো মহাভারত পড়ার চেষ্টা করেছি, আক্ষেপ করেছি, rewriting এত ভাল হলে না জানি সমসকিত জানলে কিরকম লাগত। মহাভারতে আছে, রাজা জনমেজয় জিজ্ঞাসা করছেন আর বৈশম্পায়ন গল্প বলছেন (এরকম ভাবেই লেখা হত বা বলা হত সেসময়। কয়েকটা কূট প্রশ্ন আসছে কিন্তু মনে খটকা আছে তাই আর চাগালুম না।) , এই পরাশর হোরাও একই ভাবে লেখা। মৈত্রেয় প্রশ্ন করছেন আর পরাশর মুনি উত্তর এর মাধ্যমে ব্যাখ্যা করছেন।
তা মৈত্রেয় জিজ্ঞাসা করলেন, 'আইজ্ঞে কত্তা, জ্যোতিষ শুনেছি ব্যাদের (বেদ) চক্ষু বইল্যা ল্যাখা আছে। তা যদি খোলসা করে বলেন তাইলে উপকৃত হব'। এ কথার উত্তরে (প্রশ্নে আরো একটু ছিল, বলছি।)  পরাশর বললেন, "সূর্য্য, পিতামহ, ব্যাস, বশিষ্ট, অত্রি, পরাশর, কাশ্যপ, নারদ, গর্গ, মরীচি, মনু, অঙ্গিরা, লোমশ, পৌলিশ, চ্যবন, যবন, ভৃগু এবং সৌনক" এই ১৮ জন  জ্যোতিষ শাস্ত্রের প্রণীতা বা স্রষ্টা।
বলা হচ্ছে পিতামহ অর্থাৎ ব্রহ্মা স্বয়ং জ্যোতিষ শাস্ত্র এবং তার রহস্য উদ্ধার করেন এবং নারদকে (ব্রহ্মার মানস পুত্র ) এই জ্ঞান দান করেন। নারদ আবার এই রহস্য সৌনক মুনিকে শেখান, পরাশর ঋষি, এই সৌনক মুনির থেকে জ্যোতিষ শাস্ত্রের শিক্ষা পান।
শুরুটা এই অবধি হল। এর সাথে প্রশ্ন করে বসলেন মৈত্রেয়, "ঠাকুর সৃষ্টির শুরুর গপ্পোটা যদি একটু বলেন।" এই সময় পরাশর মুনির তামুক টামুক পেয়েছিল কিনা বলেনি, তবে কমার্শিয়াল ব্রেক নিয়েছিলেন এটা আমি নিশ্চিত। তবে আমার দুটো confusion আছে। এক, আমার মহাভারতে সৌনক আর শৌনক এই দুটো বানান আছে এরা কি পৃথক?  না হলে, আমার গোত্র আমি জানি শৌনক সেটা কি এই গল্পটার সাথে কোন ভাবে যুক্ত?
যাকগে ছাড়ুন অপেক্ষা করতে পারেন না কলেও নিজের তাগিদেই আবার আসছি আমি। জটিলতা তো সবে শুরু।
জয় রাধে মাধব!

Tuesday, September 15, 2015

এমনি একটা

যেটা যেভাবে লিখব ভাবছি, জানিনা হবে কিনা, পারব কিনা। আজ একটা কারণে আমার মন টা খারাপ হয়ে গেছে। আবার ভালোও আছে, তবে আশাহত হলে প্রাথমিক ভাবে খারাপটাই বোধহয়।
একটা ভাল লেখা লিখব, প্রস্তুতি চলছে, খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। মন খারাপ্টা নিয়েও লিখতে পারতাম কিন্তু বিষয়টা একটু নরম গোছের, লিখে মজা পাবনা। অন্য কোন সময়ে মজা করতে পারলে নিশ্চয় লিখব।
ভাল থাকবেন সক্কলে। ৮০।

Wednesday, September 9, 2015

শুরুর কথা।

আমি ২০১২ তে একটা শর্ট ফিল্ম করার চেষ্টা করেছিলাম, নাম ছিল 'প্রেমের কথা', দুর্ভাগ্য! সেটা আর শেষ করা হয়ে ওঠেনি বিভিন্ন কারণে। যাক নামকরণ হেতু কথাটা মনে পড়ে গেল।
এখানে অবশ্য প্রেক্ষিত অন্য, একটু দু'কথা বলার প্রয়োজন আছে, মোটামুটি ২০১০ থেকে একটু একটু করে আমি জ্যোতিষ বিষয়টা নিয়ে আমি পড়াশুনা করছি, এখনও মনে প্রচুর প্রশ্ন এবং সদুত্তর দেওয়ার মত কোন গুরু আমি পাইনি। তবে প্রত্যক্ষ না হোক পরোক্ষ দু একজন কে পেয়েছি যারা আমায় পথ দেখিয়েছেন। প্রথম যে বইটির হাত ধরে আমি সামান্য কিছু বুঝতে শিখি সেটা হল, Linda Goodman এর লেখা 'Sun Sign' এবং ২০১৩ থেকে নিয়মিত KRS Channel এর শিক্ষার্থী।
আমার এমন কিছু পান্ডিত্য বা বোধ যদিও তৈরী হয়নি যে আমি নিজস্ব মতামত দেব, আমি শুধু যা শিখছি যেটুকু বুঝছি সেটুকু একটু ভাগ বাটোয়ারা করে নিতে চাই। কথায় আছে, 'practice makes a man perfect' ওইটুকুই আরকি। তবে আমি দেখেছি বাংলায় খুব একটা ভাল জ্যোতিষ শাস্ত্রের উপর বই নেই (কলেজস্ট্রীট ঘুরে আমি অন্তত সেরকম কিছু যথা- বৃহৎ পরাশর হোরা শাস্ত্র কি বৃহৎ জাতক এসবের কোন বাংলা সংস্করণ খুঁজে পাইনি), আর যেটুকু আছে তাতে স্বল্পজ্ঞানীদের বা নতুন যারা শিখছে তাদের কোন উপকার হবেনা। ইংরাজী ভাষায় আছে যদিও, তবু আমি ভেবে দেখলাম এরকম আমার মত কেউ কেউ তো থাকতেই পারে যাদের মাতৃভাষায় (বাংলা) বেশীই সাচ্ছন্দ্য। তাই যা পড়ছি, দেখছি, শিখছি, বুঝছি একটু আপনাদের সাথে ভাগ করে নেওয়ার চেষ্টা করছি।
তারপর দেখে নিচ্ছি কি হয়!
আপাতত আজ এ পর্যন্ত ই রাখলাম, এখনও অনেক গোলমাল আছে বাংলায় যাকে বলে confusion.
৮০ হ্যাঁ। ভালো থাকবেন সক্কলে। নমস্কার।

Sunday, September 6, 2015

Preface

Let me start from the beginning. Firstly, thanks to Google, at last they approved my adsense account.
Actually, for last 4 years I have been studying astrology, and I have a desire to know it better, but as it says, ‘Jyotish’(astrology) is a ‘Gurumukhi vidya’(the knowledge transfer by teacher), and it is also said that getting a guru is a divine blessing which I haven’t acquired yet.  I think my planets are not favouring me yet. It’s okay. As Mr. Bachchan says as his father used to say, ‘when things are happening yours way it's good but when they are not according to your wish that is even better, as then it is according to 'His’ (Basu khuro) wish.
 I’m neither an astrologer nor a Pandit(knowledgeable person).  Admitting me as an entertainer and the fact which came to realisation while studying astrology and having the fun of it is a great entertainment itself. I just want to share that, and ‘Jyotish’ is describes as the eyes of ‘Veda’, eyes give us the power of realising the fact of fun or the vice versa
So, here I come to the point that I just want to share my learning and some little feelings which I have acquired through this infinity processing of knowledge. The most important thing is that I did not find any proper book or video on astrology in my vernacular Bengali (It was so difficult to feel the essence of a vast subject like astrology through some other’s language at least for me and I think there are few more poor people who are same like me.) and I’m so unlucky that I still could not learn  Sanskrit.   Apart from this the books of astrology which are available (I could not found so much in Kolkata) the descriptions are not so user friendly and because of that most of the people have their different and   individual opinion on this subject. I do not have any rebel idea or reform the opinions, I just want to keep informing through my blogs or video how far I can and my ability supports it.
Yeah, I will do it in a bilingual medium Bengali and English (at least I shall try to do so for each post) because as you know ‘kali’ (yuga- will discuss it later/ search 'yuga' in Google/ last time period of Hindu puranas ) has entered completely , and I could not escape from its effects of 'ripu's (enemys of human body namely; lust, anger, greed, illusion, arrogance and jealousy). Let me clear myself, may be it sounds a little bit philosophical but as per Lord Krishna, I also don't have the command on Daiva (the fifth element, which controls our fate, karma whatever*) but I can control my deeds or my vision or the desire which are the driving force of my path, but  one thing I have to confess that, according to again Lord Krishna; "Karmanye Vadhikaraste, Ma phaleshou kada chana, Ma Karma Phala Hetur Bhurmatey Sangostva Akarmani" -I cannot accept it this way, I need a proper vision of purpose, why am I doing these? At least I want the fun of it. I have a point to argue on behalf of me, for that I want to recommend a story 'bheem-geeta' written by Rajsekhar Basu (those who read it hope you could guess my point rest and who are unknown of Bengali, I will definitely serve for you later).
This is it for now guys. :)

Wednesday, June 4, 2014

Age of souls!

A long time ago, approximately 1000 years if you tell me to count, HE and I was gossiping on the UNIVERSE. Those days I just found the shelter under  LINDA GOODMAN and Parashara (a very little), Gaimini even KRS also far away yet then. I just asked him, "what do you think about your soul age?" and the reply took just some micro seconds that 'sound' could take overcome a distance of 5ft (usually we sit like that). He replied, "I am about 1486 years old.." he never stops until he can include me with him and he continued, "and you are at 1228". 
Normally he is an over ambitious, self-obsessed, self-indulgent man and yes sometimes he is bloody true, though I did not trust on his age calculation fully and  still I'm not. I believe if someone is such an older by his/her soul he/she must have some control over the circumstances or otherwise the circumstances will provide them a lot of  comfort by birth. He has some arguments i.e; 'this is kaliyug where we all have to suffer from the reality and illusion, where fictions are more powerful than truth and money is the main determinant how could you expect some justice?'. Again he is true but I still I have some arguments, but before that I might no, I must have to give a preface of the subject matter unless I think all these are very Greek to all of you. :) ;)

I'm trying to make it very short, easy and precise. According to Vedic Shastras (scripture) and spiritual philosophy there is a power which derives any kind of living thing that is call 'Atma' (Spirit). Sharir (body) is the platform or device and Atma is the conductor or the mechanic. By birth to birth this Atma gets experienced to become free by moving or changing body to body in every birth according to its Karma (deeds in every mortal life time). Must need an example, lets think of an Atma which took birth from a body of a dog and by the deeds of that life time, if those are good it (the Atma) could get better body if those are bad the platform must be the same or lower.* In this journey the last and ever best platform the Atma could get in this Earth is the human body from where it could initialize it's journey to become free (eternal freedom = Mukti). 
Now I have seen many people who have a huge knowledge and own view to see this world still they are useless in terms of social structure, and in the other hand there are many many such people who belongs with luck, respect, power, wealth, honor and above of all  loads of fan following where they have hardly a bit of knowledge or at least a little self realization.
There is a story Ramkrisna Paramahansa Deb (http://en.wikipedia.org/wiki/Ramakrishna) said to his follower in his own style, once there were two tantrik(who follows the rituals of tantra** in the time of pursuit) yogis who were absorbed in their pursuit of cherished fulfillment in a cremation  and after a point of time they both succeed in their pursuit and get blessed by facing their cherished Goddess but one of them get mad just after seeing her and watching that incident the other yogi asked to the Goddess, "why this has been happened to him?"  Goddess replied, "this had been happened many many times with you in yous past lives ". Ramakrishna ended up his story by saying, 'everyone has his/her limits in their present birth ( "ek jonme ki ar hoyre!"), someone get drunk in two pegs and some of them are hard to get drunk even after 2 bottles.'  

My condition is very poor, I don't know where to end as this subject is heavier than my capacity and knowledge, just meanwhile writing this blog I  goggled to find exact meaning of tantra I found many things about tantra and Buddhism and my queries arouse again that if there is nothing to be happened then why and this ideas come to me? and  if this ideas are the links then why not anything or something is still not happening? ........Yeah I know the answer but could not satiated my thirst of desires (definitely in some of them I am more deserving candidate than some other.) 
Lastly that is why I oppose 'him', either this 1200 or 1400 years of age is very childish in matter of soul's age or else He is wrong. According to me (though now I am also habituated with this thought of age he said I possess and feel to some extend of happy) he is at 900 and mine is 855. 



* firstly, I tried my ever best possible and easiest way to describe such a heavy matter for more knowledge please show some interest I will definitely try to leave no stone unturned.
** Tantra is the name given by scholars to a style of meditation and ritual which arose in India no later than the 5th century AD.

Saturday, May 31, 2014

কাল অতি বিচিত্র বস্তু।

সময়ে সময়ে খুব কাঁদতে ইচ্ছা করে। আমার মা বলেন, 'কান্দন কান্দন গাও করে', করে হয়ত। অনেক সময় কিছু শব্দ কিছু লেখা পড়লে মনটা উচাটন হয়ে ওঠে। আজ সকালে বৃষ্টি শুনে দেখে ঘুম ভেঙেছে তারপর আবার ঘুমিয়েছি কিন্তু মনটা তখন থেকেই নীচস্থ হয়ে আছে। স্বাভাবিক একটা প্রশ্ন আসে কেন? উত্তর টা সেভাবেই দিতে গেলে এতটা রাবিন্দ্রীক হতে হবে যে পড়তায় পোষাবে না। সোজা কথায় চাওয়া আর পাওয়ায় একটা বিস্তর গোঁজামিল চলছে।
প্রেম বিষয়টা দিন কে দিন আমার কাছে এমন জটিল হয়ে যাচ্ছে কি বলব? বা ঠিক প্রেম না সম্পর্ক। যেমন সম্পর্ক কি স্থিতিশীল নাকি পরিবর্তনশীল নাকি থাক আরেকজন শীলের কথা নাহয় বাদ ই দিলাম। তা যাহোক আমি একটি দম্পতির জীবনের ছোট একটা গপ্পো বলি, পুরুষ মানুষটি  লেখক নিজের মনে থাকে, খায় দায় ভাবে আর লেখে। একদিন বাড়িতে বেশ পঞ্চ-ব্যঞ্জন আয়োজন হয়েছে। লেখক ভদ্রলোকের লটে মাছ খাবার সাধ জেগেছে, বউ কে বললেন, 'লটে মাছটা করলেনা?' বউ বলল, 'আজ এত কিছু হল ওটা কাল করলে হয়না?' লেখকের উত্তর, "না করতে পারলে থাকার দরকার কি? চলে যাও।' এরপর ও তারা ৫৩বছর সংসার করেছিলেন।
এরকম কেউ থাকতেই পারেন তার মনে হল এটা ঘোর পুরুষতান্ত্রিক একটা গপ্পো, হতেই পারে সে দায় কর্তৃপক্ষের নয়। আর এরকম এবং অন্যরকম ও তাবৎ ঘটনা আছে  আর আজকের দিনের সম্পর্কের কথা নাহয় নাই বললাম, এক্ষেত্রে হয়ত নিতান্তই দুর্ভাগ্যবশতঃ আমার অভিজ্ঞতা খারাপ। আমার ও কোন কাব্যিক ন্যায়বিচার পাবার অবকাশ নেই।
এই লিখতে লিখতেই প্রমান হল এসব নিয়ে ভাবার কোন কারণ নেই এটা ভাবছিলাম কারণ কালকের একজনের কিছু কথা, আজকের মনখারাপ করা বৃষ্টি এবং সামান্য তরলীকৃত মস্তিষ্ক বিকৃতি বা বিভ্রম।
আমার গুরুদেব তার বই তে ডায়লগ দিয়েছিলেন(রেখেছিলেন), "কাল। কাল অতি বিচিত্র বস্তু।" সেই কথাটি আমি আবার বুঝলুম। হলিউড প্রেম নিয়ে অনেক গবেষনা করেছে, ভালো প্রেম, কালো প্রেম, শোয়া প্রেম, বসা প্রেম, আধা প্রেম, জোড়া প্রেম, হাফ সোল প্রেম, লেঙ্গি প্রেম, জন্ডিস প্রেম, , প্রেমহীন প্রেম মায় অপ্রেম্ প্রেম নিয়েও বোধহয় কাজ করেছে। দেখে শেখা আমার স্বভাব নয় আমার অত বুদ্ধিই নেই বুধ আমার নীচস্থ, আমি ঠেকে বুঝি তারপর দেখি। সেইমত বুঝলাম এই ভালো, চল যা হচ্ছে হোক যা হচ্ছেনা না তার গপ্পো বানিয়ে দাও( যদিও দেশটার নাম ভারত তারউপর আবার বঙ্গভূম)।


পুনঃ নামকরণের সার্থকতা নিয়ে প্রশ্ন তুলবেন না বহুদিন পর লিখছি এই না কত ইয়ে।

Dhonyobad.

lokta chole jawar por theke tNar sommondhe ekti kothao bolini, bolar proyojon bodh korini. se ekprokar rongo mone hyechilo sedin tNake niye tNar mrityu poroborti jono-protikriya dekhe shune. uni chole jabar por oNr ekta chobio ami r dekhini (ekbar 'hirer angti' chara).
oNr chole jabar ager rate khub jhor brishti hoyechilo besh baje rokomer bishonnota r durjog dutor e gondho makhano chilo. onake niye ar baki manush jon jotota ageg tarito chilen achen ami otota konokalei chilam na sesh danike aro kome gechilo bivinno karone tobu mrityu sonbad ta sune osthir hoye porechilam, koshto temon pini.
byakhamulok dwondwe jabona  onek rothi moharothira achen onar snehodhonyo, se somoy tuku paini ami r somporko patalei dukhito hote hobe, dukher kotha likhe dukho barano ta amar kache khub ojouktik kaj.
janina ami konodin cinema banabo kina banele ki hobe ityadi ityadi... kintu jokhon cinema dekhchi r sikhchi se somoy onek mohan loker cinema thik sojhyo hotona, mohotwo niye sondeho jagto tobu nijer khomota bodhsokti niye aj kal porshu ami sobsomoy e soman biswashi. hya se somoy vodroloker cinema besh valo lagto. tokhon ekbar ami r amar ek bondhu dujonei sohomot hoyechilam banglay manik babur pore ekmatro oi lokta r kau nei market e. ekhon oboshyo kothata eke vabe bolbo na.
jak besi likhbo na, asole eto porechi sunechi oNr sommonde je amar lekhata aropito hoye jete pare. asol kothata holo goto soptaher 'robbar'-(songbad protidin theke robibar kore berono ekti saptahik potrika) ta porchilam, sekhane oNr ekta oprokashito chitronatyer khosra diyeche porte porte abar onekdin bade prochondo lekhar echa holo...majhe lekhar ei omanushik eccha ta samoyik multubi chilo. ami somoyer upor jothesto biswashi er pichone kalker ekta ghotonao hoyto dayi tobu oNr ei porokkho uskanita ograjhyo korte parchina.
Dhonyobad Rituporno Ghosh.

কুলের আচার ও পুরাতনী চিঠি

 মনে করুন, এভাবেই সময় চলছে... তাতে তো আর জীবন কাকু থেমে থাকবে না। এগিয়েই যাবে। মনে করুন এরকম ভাবেই ২০২৫ এর বসন্ত এসে গেছে, এভাবেই ঘরে বসে কা...